পাঁচবিবিতে বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাই
আকতার হোসেন বকুল,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বোত্ত প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাই ও মারামারি ঘটনা। চোরচক্র একেক সময় একেক কৌশলে প্রতিনিয়ত চুরি ছিনতাই ও ডাকাতি চালাচ্ছে। এমন ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী রাতের বেলায় আতঙ্কে থাকে।
উপজেলার সোনাকুল গ্রামের শিক্ষক দম্পতি এনামুল- জেসমিন প্রতিদিন সকাল ১০টায় বাসায় তালা ঝুলিয়ে স্কুলে যায় এবং ছুটি শেষে বিকালে ফিরেন। গত (১৭ ফেব্রুয়ারী) দিনের আলোয় চোরচক্র তাদের ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও আলমারিতে রাখা ৭০ হাজার টাকা নিয়ে যায়। সোমবার (৩ মার্চ) উপজেলার ভীমপুর গ্রামের অটোভ্যান চালক জিল্লুর রাতে বাড়ীতে ভ্যান চার্জে দিয়ে ঘুমিয়ে ছিল। চোরেরা ভ্যানটি চুরি করতে না পারলেও ব্যাটারি ২’টি নিয়ে গেছে। আকাশ তার ইজিবাইক পাশে রেখে ধরঞ্জীতে মজলিস খাওয়ার সময় সেটিও চুরি হয়েছে বলে জানান তিনি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, উপজেলাবাসীর জান মাল রক্ষায় আমরা থানা পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































